০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের এসএসসি’র চাকরি প্রার্থীকে বরখাস্তের নির্দেশ

পুবের কলম প্রতিবেদক: মামলার বেঞ্চ বদলের পর প্রথম দিনেই বেআইনিভাবে নিয়োগের দায়ে এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সোমবার আদালতের কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জারি হয় এই নির্দেশ। সিদ্দিক গাজি নামে এক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গ্রীষ্মাবকাশের পর সোমবার হাইকোর্ট খুললে নতুন বেঞ্চে ওঠে এসএসসি নিয়োগ দুর্নীতির একটি মামলা। মামলাকারীর অভিযোগ ছিল, নবম-দশমের শিক্ষক নিয়োগের মেধাতালিকায় তাঁর নাম ২০০ নম্বর স্থানে থাকলেও তিনি নিয়োগপত্র পাননি। কিন্তু নিয়োগপত্র পেয়েছেন ২৭৫ নম্বর স্থানে থাকা সিদ্দিক গাজি। তিনি গণিতের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিদ্দিক গাজিকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

ইতিপূর্বে দুর্নীতি মামলায় প্রায় ৭০০ জনকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

নবম-দশমের শিক্ষক হিসাবে বেআইনিভাবে নিযুক্ত হওয়ায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বহিষ্কার করেন তিনি।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের এসএসসি’র চাকরি প্রার্থীকে বরখাস্তের নির্দেশ

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার