০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইচ্ছে হলেই এবার বাড়িতে পুষুন হাতি, জানিয়ে দিল আদালত

পুবের কলম ওয়েবডেস্কঃ  মরা হাতি লাখ টাকা বহুল প্রচলিত এই বাংলা প্রবাদটি কে না জানে । তবে জ্যান্ত বা জীবিত হাতির দাম কত হতে পারে। না কোন ভুল নেই,  এবার হাতি পুষতে বা দত্তক নিতে পারেন আপনিও । হ্যাঁ এমনটাই রায় দিয়েছে কর্নাটক হাইকোর্ট।বাণিজ্যক প্রয়োজনে ব্যবহার না করলে এবার থেকে যে কোন সাধারণ নাগরিক পুষতে পারেন হাতি বা ইচ্ছে করলে দত্তকও।

কর্নাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এম এস মুরলি নামে জামনগরের এক ব্যক্তি। গুজরাতের রাধাকৃষ্ণ মন্দির ওয়েলফেয়ার ট্রাস্ট বেষ কয়েকটি হাতি দত্তক নিয়েছিল। তারই বিরোধীতা করে এই মামলা দায়ের করেন মুরলি। মন্দিরের ট্রাস্ট জানায় তাঁদের কাছে দত্তক নেওয়ার জন্য সবরকম বৈধ কাগজ আছে। ওই হাতিদের যথেষ্ট আদর যত্নেই রাখা হয়।

আরও পড়ুন: দলিত মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধর, বরখাস্ত পুলিশ আধিকারিক

এম এস মুরলি বন্যপ্রাণ  আইনের ৪৯ নং ধারা অনুযায়ী মামলা দায়ের করেছিলেন। তবে সবরকম তথ্যপ্রমাণ দেখে কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি এবং বিচারপতি অশোক এস কিনাগির বেঞ্চ জানায়, এতে কোনও বেনিয়ম নেই। এমনকি বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার না করে গৃহপালিত পোষ্য হিসেবেও রাখা যাবে হাতিকে। শুধু তাদের জীবনের অধিকার যাতে বিঘ্নিত না হয়।

আরও পড়ুন: গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকে জামিন কেন, শীর্ষ আদালতে যাচ্ছেন বোন কবিতা

আরও পড়ুন: নির্বাচন কমিশনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, বাতিল সাংসদ পদ
সর্বধিক পাঠিত

স্ত্রীর ভরণপোষণের টাকা দিতে না চাওয়ায় স্বামীর বেতন থেকে কেটে দেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইচ্ছে হলেই এবার বাড়িতে পুষুন হাতি, জানিয়ে দিল আদালত

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার