০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, নিকেশ ২ জঙ্গি, অভিযান জারি যৌথ বাহিনীর

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শুক্রবারের পর শনিবারেও নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি। এ দিন সকালে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় গুলির লড়াই শুরু হয়। শোকবাবা এলাকায় দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বারামুল্লা এলাকার সোপোরে এনকাউন্টারে লস্কর-ই-তৈবার এক কম্যান্ডার সহ দুই জঙ্গিকে নিকেশ করে পুলিশ ও সেনাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়েই, এই অভিযান চালায় সেনাবাহিনী।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে যৌথ বাহিনীর বড় সাফল্য: ১ কোটির ইনামধারী মাওবাদী নেতা আনল দা সহ নিহত ১৭

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি কার্যকলাপ। এখনও এনকাউন্টার অভিযান জারি রেখেছে যৌথ বাহিনী। আরও জঙ্গি লুকিয়ে থাকার খবর রয়েছে। দু-পক্ষের মধ্যে তরফেই গুলি চলছে বলে জানা গেছে। সম্প্রতিই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সিআরপিএফ জওয়ান ও জম্মু-কাশ্মীরের সেনা বাহিনীর সহায়তায় চলতি বছরেই এখনও অবধি ৮০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, নিকেশ ২ জঙ্গি, অভিযান জারি যৌথ বাহিনীর

আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার