০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিপথ ইস্যুঃ জয় জওয়ান, জয় কিষান মূল্যবোধ কে অপমান করছেন মোদি, তীব্র কটাক্ষ রাহুলের

পুবের কলম ওয়েবডেস্কঃ অগ্নিপথ কে ঘিরে আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে দেশে। একের পর এক রাজ্যে বিক্ষোভের জেরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে  ট্রেনে,বাসে। দেশ জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে । এমতাবস্থায় কৃ্ষি আইনের মতই এবার অগ্নিপথ প্রত্যাহারের দাবি তুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি।

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদই এখন অপরাধ’—মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

তিনি বলেন, যেভাবে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেভাবেই অগ্নিপথ প্রকল্পও তাঁর বাতিল করা উচিত ৷ রাহুলের অভিযোগ, গত আট বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার  ‘জয় জওয়ান, জয় কিষান’-এর মূল্যবোধকে ‘অপমানিত’ করছেন।উল্লেখ্য ইতিমধ্যেই বিক্ষোভের জেরে প্রাণ হারিয়েছেন জওয়ান  হতে চাওয়া  ২৪ বছরের  তরুণ  রাকেশের। একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ।

সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিপথ ইস্যুঃ জয় জওয়ান, জয় কিষান মূল্যবোধ কে অপমান করছেন মোদি, তীব্র কটাক্ষ রাহুলের

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার