০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হতে চাননা, “মমতা দিদি” কে কৃতজ্ঞতা জানিয়ে সরে দাঁড়ালেন ফারুক

পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চাননা, জানিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। শনিবার ফারুক বলেন  “ এখনও সক্রিয় রাজনীতিতে আমার অনেক কিছু করার আছে। জম্মু-কাশ্মীর এবং দেশের হয়ে সদর্থক ভূমিকা পালনে আগ্রহী।

তিনি আরও বলেন  মমতাদিদি আমার নাম প্রস্তাব করেছেন, এতে আমি কৃতজ্ঞ। এছাড়াও আরও যে সব সিনিয়র নেতারা আমার নাম প্রস্তাব করেছেন তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ।” এর আগে গত মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন নিয়ে  বিরোধী দের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শারদ পাওয়ার জানিয়ে দেন   তিনি প্রার্থী হচ্ছেন না।

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ট্রাম্প

আরও পড়ুন: বিশেষ উত্তরীয় দেখিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা,অভিযোগ চন্দ্রিমার

আরও পড়ুন: ‘এখানে অনেক টাকার খেলা চলছে,’ রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন বিস্ফোরক যশবন্ত সিনহা

পাশাপাশি আরও যে দুটি নাম ভেসে আসে তার মধ্যে একটি নাম ছিল ফারুক আবদুল্লার। অপরজন গোপালকৃষ্ণ গান্ধি।  সূত্রের খবর  বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের নাম প্রস্তাব করেন। গান্ধি পশ্চিমবঙ্গের  প্রাক্তন রাজ্যপাল। একাধিক দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। তাঁর আরও একটি পরিচয় হল তিনি গান্ধীজির দৌহিত্র। কংগ্রেস এবং তৃণমূল দুই শিবিরের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তবে গোপালকৃষ্ণ যদিও জানান এ নিয়ে এখনও কিছু বলার সময় আসেনি। তারমধ্যেই সরে দাঁড়ালেন ফারুক আবদুল্লা।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যা: আমেরিকা-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা, ইরানি জনগণের প্রতি সংহতি জানালেন ওমর আব্দুল্লাহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হতে চাননা, “মমতা দিদি” কে কৃতজ্ঞতা জানিয়ে সরে দাঁড়ালেন ফারুক

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার