০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিপথে জ্বলছে দেশ, বুলডোজার কবে গুঁড়িয়ে দেবে বিক্ষোভকারীদের বাড়ি, প্রশ্ন তুললেন ক্ষিপ্ত ওয়াইসি

পুবের কলম ওয়েবডেস্ক অগ্নিপথে জ্বলছে দেশ, তীব্র ক্ষোভ উগরে দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের সাংসদ তথা মিম প্রধান বলেন কেন্দ্রের এই  নয়া ফৌজি প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের মধ্যে কতজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

ওয়াইসি বলেন মোদিজী “আপনার ভুল সিন্ধান্তের জন্য  তরুণরা আজ রাস্তায়। এদের মধ্যে কতজনের বাড়ি আপনি বুলডোজার দিয়ে ভেঙে দেবেন? আমরা চাইনা আপনি আরও কারুর বাড়ি ভাঙুন”।সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে,  বিহার,উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য ট্রেন ভাঙচুর, সড়ক অবরোধ সহ চলছে বিক্ষোভ।  উত্তরপ্রদেশের বারাণসীর একজন সিনিয়র পুলিশ অফিসারকে উদ্ধৃত করে ওয়াইসি বলেন  যে বিক্ষোভকারীরা ছোট তাদের মতো করে  তাদের পরামর্শ দেওয়া দরকার।”আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানরা কি আপনার সন্তান নয়? আমরাও এই দেশের সন্তান। আপনি আমাদের সঙ্গে  কথা বলুন, আপনার গত শুক্রবার আমাদের সঙ্গে  কথা বলা উচিত ছিল,” বলছেন হায়দরাবাদের হায়দ্রাবাদের সাংসদ।ওয়াইসি বলেন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাভেদ মুহাম্মদের বাড়ি। জাভেদ হলেন জেএনইউ ছাত্রনেতা আফরিন ফাতিমার বাবা।কেন  গুঁড়িয়ে  দেওয়া হল আফরিন ফতিমার বাড়ি। ওয়াইসি বলেন আফরিনের বাবা একটি বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। দেশের সংবিধান বলে সকলের জন্য ন্যায়বিচারের কথা। আদালত জাভেদ মুহাম্মদ কে শাস্তি দিতে পারে, তাঁর স্ত্রী-কন্যা কে নয়। মোদিজী এটা আপনার কেমন ন্যায়বিচার। প্রশ্ন তুলছেন ওয়াইসি।  বিজেপিকে কটাক্ষ করে,  মিম প্রধান ব লেন নূপুর শর্মা, যিনি নবী সম্পর্কে  তার মন্তব্যের জন্য দল থেকে  বরখাস্ত হন, তাকে শীঘ্রই একজন “বড় নেতা” করা হবে এবং এমনকি তাকে দলের দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে মনোনীত করা হতে পারে।”নুপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত এবং ভারতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছিলাম।“আপনি যত বেশি মুসলমানদের গালাগালি করবেন, তত বেশি উচ্চ পদ  পাবেন” বলছেন ওয়াইসি।

আরও পড়ুন: খামেনির হত্যা অনৈতিক, সম্পূর্ণ অন্যায়, বেআইনি কাজ: আসাদুদ্দিন ওয়াইসি

আরও পড়ুন: সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ, উত্তরপ্রদেশ পুলিসের সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

আরও পড়ুন: বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন

সর্বধিক পাঠিত

স্ত্রীর ভরণপোষণের টাকা দিতে না চাওয়ায় স্বামীর বেতন থেকে কেটে দেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিপথে জ্বলছে দেশ, বুলডোজার কবে গুঁড়িয়ে দেবে বিক্ষোভকারীদের বাড়ি, প্রশ্ন তুললেন ক্ষিপ্ত ওয়াইসি

আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার