০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাছ বাঁচাতে পরিবেশ বান্ধব সুভাষ দত্তের অভিনব উদ্যোগ

REPRESENTATIVE IMAGE

পূবের কলম ওয়েবডেস্কঃ নবনির্মিত একটি আবাসনের প্রবেশ পথের বেশ কিছুটা অংশ জুড়েই বাধা হয়ে রয়েছে কৃষ্ণচূড়া গাছ।অনেক দিন ধরেই অভিযোগ করা হয়েছে গাছ কাটার জন্য। তবে কোনও রকম সুরাহা হয়নি। হাওড়ার পঞ্চাননতলা রোডের ঘটনা। হাওড়ার পঞ্চাননতলা রোডের একটি নবনির্মিত আবাসনের প্রবেশ পথের বেশ কিছুটা অংশ জুড়েই বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক কৃষ্ণচূড়া গাছ।

আরও পড়ুন: চিকিৎসক আবদুল আজিজ এর উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা

এতবড় গাছটি অন্যত্র প্রতিস্থাপন করাও কার্যত এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ।এই অবস্থায় গাছটি কাটার তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ।এরই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তিনি নিজেও ওই আবাসনের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন। কিন্তু তিনি চান অসুবিধা সত্ত্বেও যাতে বৃক্ষ ছেদন যাতে না হয়।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

আরও পড়ুন: যাত্রী হয়রানী রুখতে নয়া  উদ্যোগ রাজ্যের, হলুদ ট্যাক্সির জন্য  ‘যাত্রী সাথী’ অ্যাপ আনল পরিবহণ দফতর

শুক্রবার ওই আবাসনের গৃহপ্রবেশের দিনেই সুভাষবাবু তাঁর সংগঠনের কর্মীদের নিয়ে গাছ বাঁচাতে গাছের পুজোর আয়োজন করেছেন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, মহিলাদের শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে রথের দিন সকালে চলছে ওই বৃক্ষ পূজা। গাছের দীর্ঘায়ু কামনা করে হাওড়ার টাউন স্কুলের পাশে আবাসনের সামনে বৃক্ষ পূজা চলছে। সুভাষবাবুর দাবি, গাছ কাটার উদ্যোগের বিরুদ্ধে এর মাধ্যমে সামাজিক বার্তা দিতে চাইছি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাছ বাঁচাতে পরিবেশ বান্ধব সুভাষ দত্তের অভিনব উদ্যোগ

আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার