পুবের কলম, ওয়েবডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের দুদিন ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। সোমবার তাকে আবার আদালতে তোলা হবে। আইনজীবীরা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্ত সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।পার্থর আইনজীবীরা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে অবস্থা ভালো নয়। ক্রমশই তিনি ভেঙে পড়ছেন।
শুক্রবার রাত ১.৫৫ নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অর্থাৎ গ্রেফতার করার পর ফের শনিবার সকাল পর্যন্ত টানা জেরা চলে। সেই অনুযায়ী ১৯ ঘন্টা জেরার পর গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।




























