০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন থেকে ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যাবে না,স্পষ্ট বার্তা কেন্দ্রীয় সরকারের  

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইন অনুযায়ী, এমন কোনো সংস্থান আপাতত তাদের হাতে নেই।উল্লেখ্য,গত কয়েক মাস আগে ইউক্রেন ফেরত ডাক্তারের জন্য কেন্দ্রীয় সরকার নিজেই বলেছিলন,উদ্বেগের কোনও কারণ নেই। তাঁরা তাঁদের বাকি কোর্সও যাতে মসৃণভাবে শেষ করতে পারেন সেব্যাপারেও আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। তবে এবার উলটো সুর শোনা গেল ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

সম্প্রতি, রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বমের করা একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ চলাকালীন মোট ২০ হাজার পড়ুয়ারা ইউক্রেন থেকে চলে আসেন। ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই সেদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়তে গিয়েছিলেন। তিনি আরও জানান, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯-এ বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি করিয়ে নেওয়ার কোনও সংস্থান নেই। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি আপাতত দেয়নি। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেশের কোনও মেডিকেল কলেজে ভর্তি করানোর আশ্বাস দিলেও, তার জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র প্রয়োজন। আর এখনও পর্যন্তও পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রের হাতে এখন তেমন কোনও সংস্থান নেই।

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র

প্রসঙ্গতও,রুশ ইউক্রেন যুদ্ধের কারণে মাঝপথে ডাক্তারি পড়াশোনা থামিয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছিল প্রায় ২০ হাজার পড়ুয়াদের। দেশের মেডিকেল কলেজেই অবশিষ্ট ডাক্তারি পাঠ্যক্রম শেষ করার ব্যবস্থা করুক সরকার, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল এইসব হতাশ পড়ুয়ারা। ২৩ শে জুলাই থেকে অভিভাবকদের নিয়ে দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা।তাদের একটাই কথা ছিল ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে আমাদের অনেক প্রত্যাশা’।কিন্তু এবার কেন্দ্রের মুখেই উলটো সুর শোনা গেল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন থেকে ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যাবে না,স্পষ্ট বার্তা কেন্দ্রীয় সরকারের  

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার