০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে কোনও জবাব দিলেন না ট্রাম্প

  পুবের কলম ওয়েব ডেস্কঃ  জিজ্ঞাসাবাদের জন্য বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনও প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমেরিকার সংবিধান অনুযায়ী উত্তর দিতে অস্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন: বিপুল সাড়া, ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ছাড়াল ১৩ লক্ষ

সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী, যেকোনও মার্কিন নাগরিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারেন। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি যদি নির্দোষই হন তবে পঞ্চম সংশোধনীর সুযোগ নিচ্ছেন কেন? এর জবাবে ট্রাম্প বলেন, তার পরিবার, ব্যবসা সম্পর্কে ভুয়ো সংবাদ প্রচার হচ্ছে যা রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত। এজন্য তিনি উত্তর দেবেন না।

আরও পড়ুন: ‘তিন বছরের মধ্যেই ট্রাম্পের বিদায়’, মিউনিখে বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাট নেতাদের

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল এস্টেটের দাম বাড়িয়েছে কিনা তা খতিয়ে দেখছেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।  ট্রাম্পের দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পও বাবার মতোই সাক্ষ্য এড়াতে চেয়েছিলেন। কিন্তু পারেননি।

ফেব্রুয়ারিতে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের একজন বিচারক রায় দেন যে, তিনজনকেই জবানবন্দির জন্য বসতে হবে। এদিকে এ মামলার বিষয়ে লেটিশিয়া জানিয়েছেন, তার তদন্তে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে যে, হোটেল, গল্ফ কোর্স এবং অন্যান্য রিয়েল এস্টেট খাতে ব্যবসা পরিচালনা করা ট্রাম্প অর্গানাইজেশন সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য সম্পদের মূল্যকে বাড়িয়ে দেখিয়েছেন এবং কর হ্রাসের জন্য এ ধরনের কাজ করেছেন। ২০১৯ সালে প্রথম তদন্ত শুরু হয়েছিল এ বিষয়ে। এর আগে ট্রাম্পের ফ্লোরিডার রিসর্টে গোয়েন্দা সংস্থা এফবিআই তল্লাশি চালায়। যা নিয়ে রিপাবলিকান নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে কোনও জবাব দিলেন না ট্রাম্প

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার