পুবের কলম ওয়েবডেস্কঃদক্ষিণ কলকাতার অভিজাত শপিংমল অ্যাক্রোপলিসের সামনে খুন হলেন এক বাস কন্ডাক্টারের। শুক্রবার বেশি রাতের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্ত কন্ডাক্টারের নাম শেখ রিয়াজুদ্দিন। অ্যাক্রোপোলিস মলের সামনে বাস পার্কিংকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন। এরপর শুরু হয় হাতাহাতি। কন্ডাকটরদের মধ্যে একজন রান্না করছিলেন। মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সব্জি কাটার ছুরি নিয়ে পাল্টা আক্রমণ করেন ওই ব্যক্তি। তার ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন অপর কন্ডাক্টর।
গুরুতর জখম ওই কন্ডাক্টরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার দুঘন্টা বাদে মৃত্যু হয় ওই বাস কন্ডাকটারের।



























