০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে বন্যায় ১৫০ জনের প্রাণহানি উদ্ধারকাজে তালিবান

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির কারণে হঠাৎ সৃষ্ট বন্যায় ১৫০ জনের প্রাণহানি হয়েছে। তালিবানের পক্ষ থেকে এ দাবি করা হলেও সরকার বলছে– মৃতের সংখ্যা ৬০। আশঙ্কা– দেশটিতে বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। দেশটির দুর্যোগ মোকাবিলা দফতরের মুখপাত্র সামিউল্লাহ জারবি বলেন– আমাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী আকস্মিক বন্যায় ৬০টি ঘর ভেঙে পড়েছে। প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছেন। তালিবান ইতিমধ্যেই বন্যায় আটকদের উদ্ধারে জনবল পাঠানোর কথা জানিয়েছে। অন্যদিকে– তারা ৬২ হাজার ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা করেছে। এ ছাড়া তারা জানিয়েছে– বন্যাকবলিত এলাকায় দেশি-বিদেশি সংস্থা মানবিক সহায়তা দিতে পারবে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান– গত রাতে হঠাৎ ভয়াবহ বন্যায় গ্রামের অর্ধেকের বেশি ঘর ভেসে যায়। শতাধিক ঘর ছিল এখানে। এ ছাড়া বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক এলাকা। একরের পর এক জমি পানির নিচে চলে গেছে। সব মিলিয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে নূরিস্তান প্রদেশে। জানা গেছে– প্রকৃতিগতভাবে অনেকটাই শুষ্ক জলবায়ুর দেশ আফগানিস্তান। সেই দেশেই এখন বন্যা বিধ্বংসী আকার নিয়েছে। দেশটির সিংহভাগই মরুপ্রবণ অঞ্চল হওয়ার দরুন একবার বন্যা হলে তার ফল হয় মারাত্মক। বানের জলে  ডুবে যায় গোটা গ্রাম।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন আইনজীবী সৌরভ চন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তানে বন্যায় ১৫০ জনের প্রাণহানি উদ্ধারকাজে তালিবান

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার