০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ সংকটে মিশর, বিমান কিনে শখ মেটাচ্ছেন সিসি

 পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে মিশর। এর মধ্যেই রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫০ কোটি ডলার নিয়ে নিজের জন্য বিলাসবহুল বিমান কিনেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। বিশ্বের বেশিরভাগ দেশের মতো অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে মিশর। আমদানি অব্যাহত রাখতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটি। এর ওপর ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে হাজির মুদ্রাস্ফীতি।এমন পরিস্থিতির মধ্যেই জার্মানি থেকে বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি বিমান কিনেছেন সিসি। তবে বিমানটি এখনও দেশে আনা হয়নি। আয়ারল্যান্ডের শ্যাননে বিমানটির রঙের কাজ চলছে। আল-সিসির বোয়িং বিমান ক্রয়ের বিষয়টি ২ বছর আগেই জানা গিয়েছিল।২০২০ সাল সিম্পল ফ্লাইং নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘অজ্ঞাত এক ক্রেতার’ কাছে একটি বোয়িং ৭৪৭-৮ বিক্রি করেছে জার্মান এয়ারলাইন্স লুফথানসা। তবে আল-সিসি ঘনিষ্ঠ মিশরীয় সাংবাদিক ও সাংসদ আল-বাকরি দাবি করেছেন, বিমানটি কিনতে ২৪ কোটি ডলারের বেশি দেওয়া হয়নি। তবে দাম যা-ই হোক, দেশের এ অর্থনৈতিক সংকটের মধ্যে বিমান কেনার বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না মিশরের মানুষ। আল-সিসির বিরুদ্ধে সোশ্যাল সাইটে তোপ দাগছেন তারা।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্থ সংকটে মিশর, বিমান কিনে শখ মেটাচ্ছেন সিসি

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার