০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর ঈদের নামাযে উপস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে 

পুবের কলম প্রতিবেদক:  বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে রেড রোডে ঈদের দিনে মুখ্যমন্ত্রীর নামায পড়া নিয়ে জনস্বার্থ মামলাটি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে নামায পড়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ‘একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে খুশি করতে প্রকাশ্যে নামায পড়েন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)- এই দাবিতে নামায পড়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারী বিজেপি সদস্য নাজিয়া ইলাহি খানের দাবি, মুখ্যমন্ত্রী এইভাবে নিজের প্রচার করতে চান। তিনি একজন হিন্দু। তাই ওইভাবে খোলাখুলি নামায পড়ার বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ  জানিয়ে দেয়, এই ধরনের জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করবে না আদালত। এদিন এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজলাসে বলেন, মামলাকারী একটি রাজনৈতিক দলের সদস্য।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

নিজের প্রচারের স্বার্থে এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের   ‘জেহাদ’ মন্তব্যকে কেন্দ্র করে মামলা করেছেন। এরপরে লাল সিং চাড্ডা সিনেমার প্রদর্শনী বন্ধ করতে মামলা করেন। এছাড়াও অন্য দু’টি মামলা করেছিলেন। রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যেই এই মামলা।’

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

রাজ্যের এজি আদালতে মামলা খারিজের আবেদন জানান। এদিন  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে এই জনস্বার্থ মামলাটি খারিজ করে থাকে। এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না আদালত, তাও স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর ঈদের নামাযে উপস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে 

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার