০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগুইআটি জোড়া খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী

পুবের কলম, ওয়েবডেস্ক: বাগুইআটি জোড়া খুনের মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় সত্যেন্দ্র জামাই বলে পরিচিত। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে সত্যেন্দ্রকে।

সত্যেন্দ্রর সঙ্গীদের জেরা করে তার সম্পর্কে মিলেছিল নানান তথ্য। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে ধরা হয় জামাইকে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ধৃত চারজন শামিম আলি, সাহিল মোল্লা ও দিব্যেন্দু দাস, অভিজিৎ বসুকে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।

আরও পড়ুন: অপমানের বদলা নিতেই খুন! জেরায় চাঞ্চল্যকর দাবি বাগুইআটি কাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর

এদিকে বাগুইআটি কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডির হাতে তদন্তভার দেওয়া হয়। ঘটনায় বাগুইআটি থানার আইসি,আইওকে সাসপেন্ড করা হয়েছে।

সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাগুইআটি জোড়া খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার