০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩৭০ ধারা আর ফিরছে না, গুলাম নবী আজাদ

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপির সুরে সুর মেলালেন প্রাক্তন কংগ্রেস নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। বারামুল্লায় এক রাজনৈতিক সভায় গুলাম নবী আজাদ সাফ জানিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের জন্য ভারতীয় সংবিধানে যে বিশেষ রক্ষাকবচের গ্যারান্টি ছিল ৩৭০ ধারা সেটি আর ফিরে আসছে না।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বৈধতার রায় পুনর্বিবেচনায় রাজি হল সুপ্রিমকোর্ট

তিনি বলেন, বাতিল হয়ে যাওয়া ৩৭০ ধারা পুনরায় ফেরাতে হলে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার  প্রয়োজন হবে। সেটা কখনোই সম্ভব নয়। আজাদ বলেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে  চাইছি না। যেটা সম্ভব হবে না, তার জন্য কেন প্রতিশ্রুতি দিতে যাব? বরং স্টেটহুড বা রাজ্যের  মর্যাদার জন্য দাবি করতে থাকব। কংগ্রেস ছেড়ে আসা আজাদ জম্মু-কাশ্মীরের জন্য নতুন রাজনৈতিক  দল তৈরি করে রাজনীতিতে ফিরতে চাইছেন। রবিবার বারামুল্লার ডাকবাংলো মোড়ে জনসভার আয়োজন  করেছিলেন। নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন ১০ দিন পর বলে জানান তিনি। তবে এই  নতুন দলের লক্ষ্য কর্মসূচি ও আদর্শের একটি ধারণা দিয়ে দিতে চাইলেন তিনি। আজাদ বলেন, এখানে  রাজনৈতিক গোলযোগে ১ লক্ষ মানুষ নিহত হয়েছেন আর এতিম হয়েছে ৫ লক্ষ শিশু। ভোটে জিততে না  পারলেও মিথ্যে ওয়াদা করবেন না তিনি।

আরও পড়ুন: ৩৭০: সুপ্রিম কোর্টের রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে, মত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

আরও পড়ুন: ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সোমবার

উল্লেখ্য, নতুন দল গঠন করার উদ্দেশ্য নিয়ে আজাদ জম্মু-কাশ্মীরের বিভিন্ন স্থানে সভা করছেন। তাঁর  সভায় কাশ্মীরের মানুষ জমায়েত হচ্ছেন জানার জন্য যে এই প্রাক্তন কংগ্রেস নেতা কাশ্মীরের জন্য কি  কর্মসূচি নিতে চাইছেন। কাশ্মীরের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ৩৭০ ধারা বহালের কথা বলছেন  এজন্য তারা আইনি লড়াইও আন্দোলনের কথা বলছেন।

কিন্তু গুলাম নবী আজাদ জানিয়ে দিলেন ৩৭০  ধারা আর ফিরবে না। ৩৭০ ধারা ভুলে বরং চাকরি  বাকরির ব্যবস্থা, উন্নয়ন ও জমিন বাঁচানোর কথা শুনালেন তিনি। আগস্টে কংগ্রেস ছেড়েছেন আজাদ। রবিবার ছিল তাঁর প্রথম রাজনৈতিক সভা। তিনি বলেন, তাঁর সমর্থকদের সংখ্যা বাড়ছে। তাঁর নতুন  দলের নামের সঙ্গে ‘আজাদ’ কথা জুড়ে রাখতে চান। তিনি স্বাধীনভাবেই চলবেন, কোনও দলের সঙ্গে  জোট বাঁধবেন না।

তবে তিনি বলেন, কোনও জাতীয় বা আঞ্চলিক দলের বিরোধী নন তিনি। বহু দলে  তাঁর বন্ধুরা  রয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুলাম নবী আজাদের প্রশংসা করেছিলেন। সে সময় তিনি  কংগ্রেসে ছিলেন। ৭৩ বছরের এই বর্ষীয়ান নেতা কংগ্রেস ছেড়ে বের হয়ে এসেছেন আর প্রথমেই দায়িত্ব নিয়েছেন জম্মু-কাশ্মীরের রাজনীতি অঙ্গনে তাঁর নতুন চিন্তাধারার ল্যাবরেটরি টেস্ট করাতে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৭০ ধারা আর ফিরছে না, গুলাম নবী আজাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার