০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেগুসরাইতে দুই সাইকো কিলারের তান্ডব, নিহত এক, জখম ১০

পুবের কলম ওয়েবডেস্ক: বেগুসরাইতে গুলিবিদ্ধ ১১ জন। একজন সাইকো কিলার এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন, হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। মঙ্গলবার বিকেলে দুজন বাইক আরোহী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

প্রায় ৪০ মিনিট ধরে চলে সাইকো কিলারদের তান্ডব। মোট ৪টি থানা এলাকায় বাইক নিয়ে চলে তান্ডব। এরপর বাইক নিয়ে আততায়ীর চলে যায় পাটনার দিকে।

আরও পড়ুন: হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে বাস-লরি সংঘর্ষ, জখম ১০

বচওয়ারা থানা এলাকার  গোধানায় প্রথম হামলার ঘটনাটি ঘটে। পরপর তিনজনকে গুলি করে আততায়ীরা। এরপর তারা চলে যায় তেগরা থানার আধারপুরের কাছে। সেখানে ২৮ নং জাতীয় সড়কের ধারে দুই ব্যক্তিকে গুলি করে দীপক কুমার এবং বিকাশ কুমার কে প্রথমে তেগরার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চিনের নববর্ষের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৯, আহত ১০         

এডিজি জে এস গাংওয়ার বলেন, “এসপি এবং ডিআইজি দু’জনেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ অপরাধীদের ধরতে তল্লাশি চলছে ৷  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে ওই দুই আততায়ী সমস্তপুর দিয়ে ঢুকে বেগুসরাই হয়ে পাটনার দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন: কুলুতে যাত্রীবাহি গাড়ি গিয়ে পড়ল খাদে, ৩ আইআইটি ছাত্র সহ মৃত ৭, আহত আরও ১০, ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর  

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেগুসরাইতে দুই সাইকো কিলারের তান্ডব, নিহত এক, জখম ১০

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার