০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোনেৎস্ক স্বাধীন হলে যুদ্ধ শেষ: পেসকভ

পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ইউক্রেনের বৃহত্তম শিল্প শহর দোনেৎস্ক। কালমিয়াস নদীর তীরে অবস্থিত এ অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ পেলেই শেষ হবে যুদ্ধ। ইউক্রেন অভিযানের ২১৭তম দিনে এ কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী দোনেৎস্ক পুরোপুরি স্বাধীনতার আগে পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখবে রাশিয়া।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল ও জেলেনস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে গত ২৪ ফেব্রুয়ারি অভিযানে নামে রাশিয়ার সেনা। কিন্তু পশ্চিমা সহায়তায় শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। ফলে পিছু হটতে বাধ্য হয় রাশিয়া।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

এই পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করে লুহানস্ক; দোনেৎস্ক; জাপোরিজঝিয়া ও খেরসনকে রাশিয়াভুক্ত করতে গণভোটের আয়োজন করে মস্কো। ৫ দিন ধরে চলা ভোট শেষ হয় মঙ্গলবার। বুধবার গণভোট থেকে প্রাপ্ত আংশিক ফলাফল বলছে; ব্যাপক সংখ্যক মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে এই গণভোটকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো। রুশ দখলে থাকা এই চার অঞ্চল ইউক্রেনের মোট ভূমির প্রায় ১৫ শতাংশ

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

আরও পড়ুন: আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দোনেৎস্ক স্বাধীন হলে যুদ্ধ শেষ: পেসকভ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার