০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)

পুবের কলম ওয়েব ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।

বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে ওনাকে বাংলাদেশের একটি হাসপাতালে ভর্তি করানো। শনিবার ( ১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে চিকিৎসকেরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দৈনিক বাংলার কর্মরত এক সাংবাদিক শরিফুজ্জামান পিন্টু সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

তবে মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

নিউজবাংলা ও দৈনিক বাংলার সম্পাদক হিসেবে যোগ দেওয়ার আগে সবশেষ দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন মরহুম সাংবাদিক তোয়াব খান।২০১৬ সালে একুশে পদক পান তোয়াব খান।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবও ছিলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন তিনি বলেন, আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তাঁর স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী হাসিনা তোয়াব খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকার, বাড়ছে উদ্বেগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার