০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা জানিয়ে টুইট রাষ্ট্রপতি সহ রাষ্ট্র নেতাদের

পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার ২রা অক্টোবর, সমগ্র দেশে আজকের দিনটিতে জাতির জনক গান্ধি জয়ন্তী হিসাবে পালিত হয়। এই বিশেষ দিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতা, প্রত্যেকেই মহাত্মা গান্ধিকে স্মরণ করেন।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

এদিন রাজ ঘাট ও বিজয় ঘাটে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এদিন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় লাল বাহাদুর শাস্ত্রীর বিভিন্ন সময়ের ছবি নিয়ে তৈরি হওয়া একটি গ্যালারিরও উদ্বোধন করেন মোদী। সাধারণ মানুষকে মিউজিয়ামে এসে তা দেখার অনুরোধও করেছেন তিনি।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে টুইট করে সবাইকে মহাত্মা গান্ধির আদর্শকে অনুসরণ করে সত্য ও অহিংসার পথে চলার আহ্বান জানিয়েছেন

তিনি আরও বলেছিলেন যে বাপুর জন্মবার্ষিকী প্রত্যেকের জন্য “তাঁর জীবনের মূল্যবোধে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করার” একটি উপলক্ষ হিসাবে কাজ করে। রবিবার সকালে রাজঘাটে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শুধু তাই নয় মহাত্মা গান্ধির ১৫৩ তম জন্মদিবসে রবিবার শ্রদ্ধার্ঘ্যা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুল গান্ধি এদিন কর্ণাটকের বাদানভালুতে খাদি গ্রামোদ্যোগ কেন্দ্রতে যান। ১৯২৭ সালে এই কেন্দ্রেই গিয়েছিলেন গান্ধিজি।

এদিন রাহুল বলেন, ভারতের এই মহান সন্তানকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। ভারত জোড়ো যাত্রার ২৫তম দিনে আমরা রয়েছি। আমরা তাঁরই অহিংসা, ঐক্যবদ্ধতা, সমতা, ও ন্যায়বিচারের পথে হাঁটছি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইসলামপুর হবে ‘ঈশ্বরপুর’, নাম বদলের বিতর্ক উস্কে দিলেন বিজেপির সভাপতি, পাল্টা তোপ তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা জানিয়ে টুইট রাষ্ট্রপতি সহ রাষ্ট্র নেতাদের

আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার