০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কার্নিভাল উপলক্ষে বন্ধ থাকছে শহরের একাধিক রাস্তা

পুবের কলম প্রতিবেদক: দু’বছর পর আগামীকাল রেড রোডে পুজো কার্নিভাল। সেই উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ধর্মতলা চত্বর। এবারের কার্নিভালে ৯৯টি পুজো কমিটি অংশগ্রহণ করছে। সেই অনুযায়ী মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরা পুজোর পুরস্কার পাবে ৪২টি পুজো। সেরা ভাবনায় পুরস্কার পাবে ১৯টি পুজো, পরিবেশবান্ধবের ক্ষেত্রে ১৬টি পুজো পুরস্কার পাবে। এ ছাড়াও বিশেষ পুরস্কার পাবে ২২টি পুজো। রেড রোডে এই কার্নিভালে চলাকালীন শোভাযাত্রায় মোট ৫০ জন থাকার অনুমতি দেওয়া হয়েছে প্রতিটি পুজো কমিটিকে। তবে এ বছর কার্নিভাল দেখতে রেড রোডে কয়েক হাজার হাজার মানুষ ভিড় করবেন বলেই মনে করা হচ্ছে। সে-কথা মাথায় রেখেই কলকাতা পুলিসের তরফ থেকে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।

আরও পড়ুন: বাংলার সিইও দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ, নতুন সাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকা

রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। নিরঞ্জনের গাড়ি বাদে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

শুক্রবার রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। তার পর আবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কইনসওয়ে, এসপ্ল্যানেড, প্ল্যাসে গেট রোড ও মেয়ো রোড কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। পার্কিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু রাস্তায় রাশ টানা হয়েছে। এ ছাড়াও কয়েকটি রাস্তায় যানচলাচল বন্ধ থাকার কারণে, ওই রাস্তাগুলির গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দর্শনার্থীদের এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মেয়ো রোড অথবা আরআর অ্যাভিনিউ ধরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কার্নিভাল উপলক্ষে বন্ধ থাকছে শহরের একাধিক রাস্তা

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার