০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহরে আতঙ্ক বাড়িয়ে তুলছে ডেঙ্গু, হাই অ্যালার্ট জারি করল স্বাস্থ্য দফতর

পুবের কলম প্রতিবেদক: শহরে লাফিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। ৪ ডেঙ্গু প্রবণ জেলাকে পেছনে ফেলে আক্রান্তের শীর্ষে কলকাতা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। এই অবস্থায় কলকাতা পুরসভাকে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার জন্য হাই অ্যালার্ট সতর্কতা নিতে বলা হয়েছে। ছুটি কাটিয়ে দ্রুত বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগকে। সেই বৈঠকের ফলাফল জানাতে হবে স্বাস্থ্য দফতরকে। সেই অনুযায়ী, পরবর্তী পদক্ষেপের নির্দেশ পাঠানো হবে। একইসঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে জোর দিতে বলা হয়েছে পুরসভাকে।

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত দুবছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্নও। এই অবস্থায় জেলায় জেলায় একটি সমীক্ষা চালায় রাজ্য স্বাস্থ্য দফতরের একটি অবজারভার টিম। সূত্রের খবর, সেই সমীক্ষায় দেখা গিয়েছে, এতদিন হাওড়ায় ডেঙ্গু সংক্রমণ বেশি দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫ ওষুধের ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

অন্যদিকে, কলকাতায় পরিস্থিতি বেলাগাম হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০০ জন। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ১০ অক্টবর পর্যন্ত এই সংখ্যাটা ৩ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসকমহল। জানা গিয়েছে, এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি মেইল পাঠানো হয় কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে। সেখানে সমীক্ষার রিপোর্টের উল্লেখ করে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন: নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী
সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরে আতঙ্ক বাড়িয়ে তুলছে ডেঙ্গু, হাই অ্যালার্ট জারি করল স্বাস্থ্য দফতর

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার