০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবছরের ভাইফোঁটাতে সরকারি ছুটি ঘোষণা অর্থ দফতরের

পুবের কলম প্রতিবেদক: এ বছরের ভাইফোঁটার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। সোমবার রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে সরকারি ছুটির তালিকায় যে সংস্কার আনা হয়েছিল সেই অনুযায়ী আগামী ২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এ বছর ২৪ অক্টোবর কালীপুজো। বিশেষ সময়ের নিরিখে এবছর ২৬ ও ২৭ তারিখ দুদিনই ভাইফোঁটা পালন করা যাবে। এ বার কালীপুজোর জন্য ২৪ থেকে ২৬ অক্টোবর তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ২৭ তারিখ ভাইফোঁটার ছুটি থাকছে। তাঁর আগে ২৩ অক্টোবর আবার রবিবার। এবছর ভাইফোঁটাতেও ছুটি ঘোষণা হওয়াতে টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আরও পড়ুন: ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবছরের ভাইফোঁটাতে সরকারি ছুটি ঘোষণা অর্থ দফতরের

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার