০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেউচা পাঁচামি:  পুনর্বাসন প্রকল্পে নাবালক আবেদনকারীকে মাসিক ভাতা দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে

ছবি-তথাগত চক্রবর্তী

কৌশিক সালুই, বীরভূম:  রাজ্য সরকারের ঘোষণা মতো ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পে নাবালক চাকরির আবেদনকারী পরিবারকে মাসিক ভাতা প্রদান শুরু হতে চলেছে। পাশাপাশি পুলিশের পর এবার গ্রুপ ডি বিভাগে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

শনিবার সিউড়িতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শীর্ষ স্থানীয় মন্ত্রী ফিরহাদ হাকিম,  জেলার দুই সংসদ শতাব্দী রায়,  অসিত মাল,  মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়,  জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পে চাকরির নিয়োগের পাশাপাশি নাবালক আবেদনকারীকে মাসিক ভাতা দেওয়ার কর্মসূচি শুরু। এরকম ৫৪ জন আবেদনকারীকে প্রতিমাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া শুরু হচ্ছে।

এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট আবেদনকারীদের হাতে চেক তুলে দেওয়া হবে। এর পাশাপাশি ২৩৮ জনকে গ্রুপ ডি বিভাগের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পুনর্বাসন প্রকল্পে যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য পুলিশে চাকরি গ্রহণ করেননি বা কম শিক্ষাগত যোগ্যতা ছিল এবং বয়স অধিক হয়ে গিয়েছে সে সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

কয়লা  শিল্পাঞ্চলের  দুটি পর্যায় প্রকল্পের এখনো পর্যন্ত প্রায় চার হাজার আবেদন হয়ে গিয়েছে।

বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, ‘নাবালক আবেদনকারীকে মাসে ১০ হাজার  টাকা করে ভাতা দেওয়া হবে, যতদিন না পর্যন্ত সে চাকরিতে জয়েন করছে। এক অনুষ্ঠানের মাধ্যমে সেই ভাতা প্রদানের পাশাপাশি গ্রুপ ডি বিভাগে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে”।

সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেউচা পাঁচামি:  পুনর্বাসন প্রকল্পে নাবালক আবেদনকারীকে মাসিক ভাতা দেওয়ার কর্মসূচি শুরু হচ্ছে

আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার