০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান অবস্থার জন্য দায়ী ব্রেক্সিট! ইইউ-তে যোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ লন্ডনে

আরও পড়ুন: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন, জেনে নিন কি বললেন এই নোবেলজয়ী অর্থনীতি বিশেষজ্ঞ

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রেক্সিটের পর থেকেই ব্রিটেনের অর্থনীতির ভিত টলে গিয়েছে। ইউরোপীয় বাজার থেকে বেরিয়ে এসে নিজস্ব বাজার তৈরির চেষ্টা করতে গিয়ে ব্যর্থতার অপবাদ নিয়ে পদত্যাগ করেছেন বেশকয়েকজন প্রধানমন্ত্রী। এবার দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইইউতে পুনরায় যোগ দেওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল লন্ডন। ‘ব্রেক্সিটের সিদ্ধান্ত ভুল ছিল’ বলে দাবি আন্দোলনকারীদের। ব্রিটেনকে আবার ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে শনিবার উত্তাল ছিল লন্ডনের রাজপথ। ব্যর্থতার দায় নিয়ে যখন একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগে বিপর্যস্ত দেশটি, তখনই ফের মাথাচাড়া দিয়ে ওঠেছে ব্রেক্সিট-বিরোধী ইস্যু। অর্থনৈতিক আঘাতে জর্জরিত ব্রিটেনের বর্তমান অবস্থার জন্য ব্রেক্সিটকেই দায়ী করছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কোনও প্রয়োজন ছিল না। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমি মনে করি ব্রিটেনের স্থিতিশীল অবস্থায় ব্রেক্সিটের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড় ভুল ছিল। এটি আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার প্রভাব আমাদের সবার ওপর পড়েছে।’ এদিন হাজারো বিক্ষোভকারী ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নামে। তাদের হাতে বিভিন্ন পোস্টার ছিল। এসব পোস্টারে ছিল ইইউতে ব্রিটেনের ফিরে যাওয়ার আহ্বান। ব্রেক্সিট বাস্তবায়নের পর তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেও মূলত বিভক্তির কোন্দলে জর্জরিত হতে হয়েছে দেশটিকে। বর্তমানে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ক্ষমতাসীন টরি দলের মধ্যে নয়া প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়েও বিবাদ দেখা দিয়েছে।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্তমান অবস্থার জন্য দায়ী ব্রেক্সিট! ইইউ-তে যোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ লন্ডনে

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার