০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগর মজিলপুর রেল স্টেশনের কাছে বারবার ঘটছে দূর্ঘটনা, রেল পুলিশের নজরদারির অভাব

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার রেল লাইনে দূর্ঘটনার শিকার এক যুবক।শনিবার বেলায় জয়নগর থানার রেলগেট এলাকায় ডাউন লাইনে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ডাউন নামখানা লোকালের ধাক্কায় মৃত্যু ঘটলো জয়নগর মজিলপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মিস্ত্রী পাড়ার রাজু মিস্ত্রী অরফে নন্টে নামে এক যুবকের।ঘটনার খবর পেয়ে বারুইপুর জিআরপির পুলিশ ও জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে চলে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। আর এদিন এবিষয়ে জয়নগর থানায় দাঁড়িয়ে মৃতের কাকা করিমবারি মিস্ত্রী ও প্রতিবেশী রাজু দাস  বললেন,কাঠের মিস্ত্রী হিসাবে কাজ করতো রাজু। হোগলায় কাজের উদ্দেশে যাবার জন্য সে এদিন লাইন ধরে জয়নগর মজিলপুর স্টেশনের দিকে যেতে গিয়েই এই দূর্ঘটনার কবলে পড়লো।বাড়িতে স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান আছে রাজুর।আর এই ঘটনায় রাজুর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তবে একই জায়গায় বারবার এই ঘটনা ঘটা নিয়ে রেল পুলিশের নজরদারির অভাবের কথা সাধারণ মানুষের মুখ থেকে উঠে আসছে।

আরও পড়ুন: প্লাটফর্ম ও ট্রেনের মধ্যে দূরত্ব অনেক বেড়ে চলায় দুর্ঘটনা ঘটছে মথুরাপুরে

সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগর মজিলপুর রেল স্টেশনের কাছে বারবার ঘটছে দূর্ঘটনা, রেল পুলিশের নজরদারির অভাব

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, শনিবার