০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বয়স্কা বধির মহিলাকে ধর্ষণের চেষ্টা হাওড়ার জগৎবল্লভপুরে

Representative image

আইভি আদক, হাওড়া: এবার বয়স্কা এক বধির মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে স্থানীয় খাঁপাড়া শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। অভিযোগ রাতে ওই মহিলার ঘরে এক যুবক ঢুকে পড়ে। বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মহিলা নিজেকে বাঁচাতে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ওই অবস্থাতেই নির্জন রাস্তায় তাঁর উপর অত্যাচার হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক মহিলাকে ং ক্ষতবিক্ষত করে দেয় বলেও স্থানীয়দের অভিযোগ। অভিযুক্ত যুবক স্থানীয় বলে জানা গেছে। প্রথমে অভিযুক্তের পরিবার এসে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যদিও পরদিন বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি প্রকাশ্যে চলে আসে। এলাকার ক্ষুব্ধ মানুষ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। মহিলাকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রতীকী ছবি

সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বয়স্কা বধির মহিলাকে ধর্ষণের চেষ্টা হাওড়ার জগৎবল্লভপুরে

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার