০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪টে বুলেট লেগেছে পায়ে, হাসপাতাল থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ ইমরানের

পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার হাসপাতালের পোশাক পরে স্যালাইনের নল লাগা ও পায়ে প্লাস্টার অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন গুলিবিদ্ধ ইমরান খান। সমর্থকদের সংযত থাকার বার্তা দিয়ে বললেন, আমার গায়ে ৪টে বুলেট লেগেছে। আমাকে ওয়াজিরাবাদের কাছেই হত্যা করার ছক কষা হয়েছিল।

অসুস্থ ইমরান খানের ভাষণ রেকর্ড করার সময় পাশে রাখা হয়েছিল পাকিস্তানের পতাকা। তাঁর সরকার ফেলে দেওয়ার সময় থেকে আজ পর্যন্ত তাঁর উপর বিরোধীদের আচরণ নিয়ে বলার সময় জানান, তাঁর সরকারের আমলে বিরোধীরা একাধিক লং মার্চ করেছে, তিনি তাদের থামাননি। কিন্তু আজ তার দলের উপর পুলিশি নির্যাতন চলছে। আজও তিনি শাহবাজ শরীফ সরকারকে ইম্পোর্টেড সরকার বলে অভিহিত করেন।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার রাতেই লাহোরের শওকাত খানুম হাসপাতালে অপারেশন হয় গুলিবিদ্ধ ইমরান খানের। চার ডাক্তারের মেডিক্যাল টিম গঠন করা হয়। শুক্রবার এই টিমের প্রধান ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, অপারেশনের পর স্থিতিশীল রয়েছেন ইমরান খান।

আরও পড়ুন: সুস্থ হচ্ছেন শ্রেয়স, হাসপাতাল থেকে বার্তা দিলেন

তাঁর পায়ের হাড় ভেঙেছে বুলেটের আঘাতে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সাংসদ ফয়সাল জাভেদ যিনি নিজেও আহত হয়েছেন সংবাদমাধ্যমকে জানান, আল্লাহ্র ইচ্ছায় প্রাণে বেঁচে গিয়েছেন ইমরান খান। জুম্মার পর তিনি কথা বলবেন দলের কর্মকর্তাদের সঙ্গে। এই হাসপাতালটি তাঁর মরহুমা আম্মার নামে তৈরি করেছিলেন ইমরান খান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪টে বুলেট লেগেছে পায়ে, হাসপাতাল থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ ইমরানের

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার