০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্নদের চিকিৎসায় জোর স্বাস্থ্য দফতরের

পুবের কলম প্রতিবেদকঃ  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসায় জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে প্রতিটি জেলা স্বাস্থ্য আধিকারিকদের এক নির্দেশিকা জানানো হয়েছে,  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যাতে চিকিৎসা ভালোভাবে করা যায় তার উদ্যোগ নিতে হবে।

ইতিমধ্যে যে সমস্ত জেলায় বিশেষ চাহিদা সম্পন্নদের সরকারি পরিষেবা চালু করা সম্ভব হয়নি,  তা দ্রুত চালু করতে হবে।

আরও পড়ুন: গুণমান পরীক্ষায় ব্যর্থ ৪৫ ওষুধের ব্যাচ, তালিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের

রাজ্য স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ওই কেন্দ্রগুলি চালু করা হচ্ছে।

আরও পড়ুন: স্বাস্থ্যভবনে হুমকি মেল! তল্লাশি অভিযানে বিধাননগর থানার পুলিশ

স্বাস্থ্য দফতর জানিয়েছে,  যে সব শিশুর অটিজম, ডাউন সিন্ড্রোম, সেরিব্রাল পলসি রয়েছে, তাদের এই পরিষেবা কেন্দ্রে নূন্যতম খরচে ফিজিয়োথেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং, অকুপেশনাল থেরাপি করা হবে। হাসপাতাল থেকে চিকিৎসক এবং থেরাপিস্টরা এসে ওই পরিষেবা দেবেন। জেলা স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, এই কেন্দ্র চালু হলে বিশেষভাবে সক্ষম শিশুদের অভিভাবকেরা অনেকটাই স্বস্তি পাবেন। বেসরকারি জায়গায় এই ধরনের থেরাপি করাতে গেলে যে মোটা অঙ্কের বিল হয়, তা এখানে হবে না।’

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে সরকার, নারায়ণা হাসপাতালের শিলান্যাসে জানালেন মুখ্যমন্ত্রী

হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরিষেবা কেন্দ্রটির পরিচালনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ এসএসকেএম হাসপাতালের কর্তাদের। আধিকারিকরা আরও জানান,  বিশেষভাবে সক্ষম শিশুদের ফিজিয়োথেরাপি করতে বেসরকারি কেন্দ্রে যেখানে প্রায় ১২০০ টাকা খরচ হয়,  সেখানে এই কেন্দ্রে তা মিলবে ২০০ টাকায়। এতে আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিরা উপকৃত হবেন বলে জানিয়েছেন অভিভাবকরা।

সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশেষ চাহিদা সম্পন্নদের চিকিৎসায় জোর স্বাস্থ্য দফতরের

আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার