পুবের কলম ওয়েবডেস্কঃ একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা– অন্যদিকে করোনার কারণে তৈরি হওয়া ভয়াবহ সংকট। এরপরও পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামার লক্ষণ নেই উত্তর কোরিয়ায়। এমনকি আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেও তারা অব্যাহত রেখেছে এই প্রচেষ্টা। গত শুক্রবার রাষ্ট্রসংঘের একটি গোপন প্রতিবেদন থেকে এমনই জানা গেছে। নিরাপত্তা পরিষদের কাছে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ সংক্রান্ত একটি স্বাধীন কমিটির ওই প্রতিবেদনে বলা হয়েছে– পিয়ং ইয়ং এই কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম ও প্রযুক্তির সন্ধান চালিয়ে যাচ্ছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্ভোগ সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিকাশ অব্যাহত রেখেছে। বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকা উত্তর কোরিয়া মহামারির কারণে গত বছর কঠোর লকডাউন জারি করতে বাধ্য হয়েছিল। এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়। গত জুনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছিলেন– দেশটি খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে এবং এই বছরের ফসলের ওপর ‘অনেক কিছু’ নির্ভর করছে। রাষ্ট্রসংঘের পর্যবেক্ষকরা বলেছেন– উত্তর কোরিয়ার দেওয়া বিবৃতিগুলো প্রমাণ করছে যে– দেশটিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। কিন্তু তারা পিছিয়ে নেই পারমাণবিক কর্মকাণ্ডে।
০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আর্থিক সংকট সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালাচ্ছেন কিম
-
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার
- 129
ট্যাগ :
Despite the financial crisis
সর্বধিক পাঠিত


























