০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাশী তামিল সঙ্গমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের মূল লক্ষ্য দুই রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন

পুবের ওয়েবডেস্ক: এক অনুষ্ঠানে মধ্য দিয়ে কাশী তামিল সঙ্গমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য নেতৃত্ব।

শনিবার বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্ফিথিয়েটার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাশী এবং তামিলনাড়ুর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে এবং ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে সমুন্নত রাখতে ভারত সরকার এই সঙ্গম আয়োজন করছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিরুক্কুরাল এবং কাশী-তামিল সংস্কৃতির উপর বই প্রকাশ করেন, সেইসঙ্গে তামিল শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রদর্শনী। এই অনুষ্ঠানে তামিলনাড়ুর ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরা হয়। অন্যদিকে স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম এবং তামিল সংস্কৃতি যেমন মীনাক্ষী চিত্তরঞ্জনের ভরতনাট্যম, তামিলনাড়ুর লোকসংগীত, ইরুলা এবং অন্যান্য উপজাতীয় নৃত্যগুলিকেও তুলে ধরা হবে। কর্মকর্তারা বলেছেন, ‘এই অনুষ্ঠানটিতে পৌরাণিক ঐতিহাসিক নাটক, শিব পুরাণ, রামায়ণ এবং মহাভারতের উপর ভিত্তি করে পুতুল নাচের অনুষ্ঠান দেখানো হবে।

আরও পড়ুন: ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: মোদি

কাশী-তামিল সঙ্গমে অংশ নিতে আড়াই হাজার বিশেষ অতিথি উপস্থিত থাকবেন।
কাশী-তামিল সঙ্গমের লক্ষ্য হল দুই রাজ্যের ছাত্র, স্কলার, দার্শনিক, ব্যবসায়ী, কারিগর, শিল্পী এবং জীবনের অন্যান্য স্তরের লোকেদের মধ্যে মেলবন্ধন।

আরও পড়ুন: মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী Narendra Modi-র

প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মঠ মন্দিরের আদিনাম (অ্যাবটস) কেও শ্রদ্ধা জানাবেন।

সর্বধিক পাঠিত

যুদ্ধে ইরানকে সমর্থন দিল চীন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশী তামিল সঙ্গমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের মূল লক্ষ্য দুই রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার