০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ধনখড়, দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে

পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সঙ্গে রয়েছেন স্ত্রীও। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। মধ্য প্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে মরুদেশের সফরে যাচ্ছেন ধনখড়।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

বিদেশমন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, দুই দিন সফরের পর ২১ তারিখ স্বদেশে ফিরে আসবেন ধনখড়। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সেদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয় দের সঙ্গেও আলাপ আলোচনা করবেন তিনি এমনটাই জানা গেছে। এই প্রসঙ্গে, ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারে প্রায় আট লক্ষ ৪০ হাজার ভারতীয়দের বাস।বিদেশমন্ত্রকের থেকে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

আরও পড়ুন: অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

উল্লেখ্য, বিশ্বব্যাপী ভারতের বন্ধুরাষ্ট্র হিসেবেই পরিচিত মধ্য প্রাচ্যের ইসলামিক রাষ্ট্র কাতার। রবিবার ২০ নভেম্বর সেখানে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। ইতিমধ্যেই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। আর সেই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিত থাকা নিঃসন্দেহে একটি বড় পাওনা ভারতীয়দের জন্য।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ধনখড়, দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে

আপডেট : ২০ নভেম্বর ২০২২, রবিবার