০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিডিও, ডিএম, আইসি ঠিক মতো কাজ না করলে আমি অ্যাকশন নেব, হিঙ্গলগঞ্জ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকাকে জনসভার জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। বনবিবির মন্দিরে পুজো দিলেন তিনি।

এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অঞ্চল থেকেই উন্নয়ন করতে চাই। স্থানীয় মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন কিনা, তা জিজ্ঞাসা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েরা আমাদের গর্ব। সব রকম সরকারি সুবিধা করে দেওয়া হয়েছে। এলাকায় বাস পরিষেবা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। বনবিবির মন্দির ঘিরে উন্নয়নের বার্তা দিলেন তিনি। কিভাবে সুন্দরবন উন্নয়ন করা যায় সেটার চেষ্টা করব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন ফের মঞ্চ থেকেই ভোটার তালিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ভোটার তালিকায় নাম তুলুন। ভোটার কার্ডে নাম তুলতে গেলে ভোটার কার্ড বাধ্যতামূলক নয়।
এদিন সুন্দরবন উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের কাছে সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান পাঠাচ্ছি। মানুষ যেন তার মানুষের প্রাপ্য পায় আমি সেটাই চাই।

আরও পড়ুন: ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: ‘হুজুর, আমরা বেঁচে আছি’ বিডিওকে স্মারকলিপি দিয়ে আর্তি পাঁচ ‘মৃত’ ভোটারের
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিডিও, ডিএম, আইসি ঠিক মতো কাজ না করলে আমি অ্যাকশন নেব, হিঙ্গলগঞ্জ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার