০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে দিল উত্তেজিত জনতা

পুবেরকলম  ওয়েব ডেস্ক : চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ ডিএলএড প্রশিক্ষণপ্রার্থী  এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার এমনই নক্কার জনক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকার চৌমুহা প্রাইমারি স্কুলে। স্থানীয় সূত্রে জানা যায়, মুদিয়া গ্রামের  আনোয়ার ওরফে নিলু নামে এক ব্যক্তি শাসনের কাঁচকল এলাকার একটি বেসরকারি কলেজ থেকে প্রাইমারী শিক্ষক হওয়ার জন্য ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছে। সেই সূত্রে অভিযুক্ত ওই ব্যক্তি চৌমুহা প্রাইমারি স্কুলে অবাধ যাতায়াত করত। স্কুলে এসে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রীদের সঙ্গে কু-আচরণ করত বলে অভিযোগ।চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে দিল উত্তেজিত জনতা চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে দিল উত্তেজিত জনতা

বুধবার এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় জনতা ও অভিভাবকরা স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযুক্ত ব্যক্তিকে উত্তম মধ্যম দিয়ে শাসন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে স্কুলের এক শিক্ষক বলেন, ওই ব্যক্তি এমন আচরণ করবে আমরা ভাবতে পারিনি। ডিএলএড করছে বলে স্কুলে আমাদের সাহায্য নিতে আসত। এমনকি ওই অভিযুক্তের বাড়ির মেয়েও এই স্কুলেই পাঠরত। বিষয়টি জানাজানি হতেই যখন আমরা অভিযুক্ত ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি, সেসময় আমাদের এক শিক্ষিকাকেও হুমকি দেয় বলে তার বিরুদ্ধে  অভিযোগ। এক ছাত্রীর অভিভাবিকা অভিযুক্ত ব্যক্তির চরম শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চতুর্থ শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশের হাতে দিল উত্তেজিত জনতা

আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার