পুবের কলম ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে ভিত্তিহীন প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে চালানো হচ্ছে। বুধবার সিলিন্ডার বিস্ফোরণে জখমদের দেখতে বসিরহাট জেলা হাসপাতালে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বলাবাহুল্য, বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্র বছর ১১-র রাকিবুল ইসলাম ও সম্পর্কে তার বৌদি সোনিয়া বিবি বয়স ২৫ তারা মঙ্গলবার দুপুরে বাড়ির রান্নাঘরে রান্না করছিল। সেই সময় হঠাৎই গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। যার ফলে আহত হয় ওই দুজন। পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যায়। এদিন জখম ছাত্র ও মহিলাকে দেখতে এসে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক চক্রান্ত করছে। বাড়ির লোক যেখানে বলছে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছে তখন গুজব ছড়াচ্ছে বোমা বিস্ফোরণের তথ্য। জখমদের চিকিৎসা চলছে, সবাই সুস্থ আছে। পাশাপাশি জখম সোনিয়া বিবি বলেন, গ্যাস সিলিন্ডার ফেটে আমরা আহত হয়েছি। কেন অন্যরা গুজব ছাড়িয়ে এলাকার সামাজিক শান্তি নষ্ট করার চেষ্টা করেছে। রাকিবুলের মা সায়রা বানু বিবি বলেন আমার ছেলে আমার বৌমা জখমে হাসপাতালে ভর্তি রয়েছে। আর সেখানে আমি বসে রয়েছি, আমার ছেলের ক্ষতি হয়েছে আমার বৌমার ক্ষতি হয়েছে। আর আমি কেন মিথ্যা কথা বলবো। অন্যেরা গুজব ছড়াচ্ছে।বিধায়ক এসে সমস্ত চিকিৎসার ভার নিয়েছেন। পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা যে দলই করি না কেন যারা এই ধরনের মিথ্যা রটাচ্ছে তাতে আমাদের সামাজিকভাবে ক্ষতি হতে পারে। পুলিশ ইতিমধ্যে রান্নাঘরটি সিল করে দিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলছে। ঘটনার তদন্ত চলছে।
০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বসিরহাটের পিফা অঞ্চলে গ্যাস সিলিন্ডার ফেটে আহত দুই জন
-
সাদিয়া আহমেদ - আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
- 153
ছবি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় জখমদের দেখতে বসিরহাট জেলা হাসপাতালে বিধায়ক ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।
সর্বধিক পাঠিত



























