০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

  ৯ জানুয়ারির আগে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নয় ; প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

পুবের কলম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়  ‘পঞ্চায়েত  ভোট সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি  জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন । লাগবে হাইকোর্টের অনুমতি’। এদিন শুভেন্দুর দাখিল  মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে পঞ্চায়েত ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতেই এদিন  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ‘আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। আগামী ৯ জানুয়ারির মধ্যে পঞ্চায়েত  ভোট সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিতে হবে’। সেই হলফনামা দেওয়ার পর মামলাকারী শুভেন্দু অধিকারী পৃথক একটি হলফনামা দেবেন। তারপর হবে এই মামলার শুনানি বলে জানা গেছে । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যায় কিনা? এখন সেটায় দেখার ।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

আরও পড়ুন: ২০২৩ মাধ্যমিকে মেধা তালিকায় কারচুপি?

গত ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে রাজ্য সরকারের তীব্র সংঘাত হয়েছিল। তা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট  পর্যন্ত। এবার বিরোধী দলনেতার দাখিল মামলায়  পঞ্চায়েত ভোট নিয়ে এক জটিলতা তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পঞ্চায়েত নির্বাচন  নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন । পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শুভেন্দু অধিকারীর  দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ । আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি । ওই দিন পর্যন্ত আপাতত এই নির্দেশ বলবৎ থাকবে  বলে জানা গেছে ।

মামলায় উঠে এসেছে ,  ‘ গত ২৯ জুলাই তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তা ত্রুটি যুক্ত’ ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

  ৯ জানুয়ারির আগে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নয় ; প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার