০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০

পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবার ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। লিয়নের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। জরুরি বিভাগ জানায়, একটি ৭ তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বের করতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। নিহত শিশুদের সবার বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে।’ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীদের প্রশংসা করেন তিনি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার