০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাসাগর মেলায় খাদ্য নিরাপত্তায় ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি

পুবের কলম প্রতিবেদক:  আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য স্বাস্থ্য দফতরের খাদ্য নিরাপত্তা শাখার তরফে। মেলায় যে খাবারের স্টলগুলি বসবে সেগুলির খাবারের গুণগত মান পরীক্ষা করবে খাদ্য নিরাপত্তা শাখার ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি। মেলার দর্শনার্থী ও পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী বছর ৯ জানুয়ারি  থেকে গঙ্গাসাগর মেলা  শুরু হতে চলেছে। চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত। কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। দেশের বিভিন্ন রাজ্য থেকে দর্শণার্থী ও পূণ্যার্থীরা আসেন এই মেলায়। সফলভাবে মেলা সম্পন্ন করতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেয় রাজ্য সরকার।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা

ইতিমধ্যে মেলা চত্বরে পাঁচটি অস্থায়ী হাসপাতাল নির্মানের কাজ চলছে জোর কদমে। প্রতি বছর মেলায় নানান রকমের খাবারের স্টল বসে।  আগামী মেলায়ও তার ব্যতিক্রম হবে না। এবার পূণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই খাবারের গুণমান যাচাই করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যাথীর সর্বকালীন রেকর্ড, সমাপ্তি ঘোষণা জেলাশাসকের

কীভাবে খাবার তৈরি করা হচ্ছে, যথাযথভাবে সেগুলি পরিস্কার পরিচ্ছন্নতার সঙ্গে বানানো হচ্ছে কি না, খাবারে কোনও ভেজাল জিনিসপত্র মেশানো হচ্ছে কি না, এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি।

আরও পড়ুন: ভিনরাজ্য থেকে গঙ্গাসাগর মেলায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের

আগামী মেলায় ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার তোড়জোড় চলছে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন। সেই বৈঠকে মেলার প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মেলা শুরুর আগে চলতি ডিসেম্বর মাসে অথবা আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে মুখ্যমন্ত্রী নিজে সাগরে প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন বলে নবান্ন সূত্রের খবর।

সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গাসাগর মেলায় খাদ্য নিরাপত্তায় ‘ফুড সেফটি অন হুইলস’ গাড়ি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার