০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়া আস্থা ভোটে জিতে রাজনৈতিক অবস্থান শক্তিশালী আনোয়ারের  

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সরকার গড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গঠন করেছেন মন্ত্রিসভাও। এরপরও ক্ষমতা পোক্ত করতে তাঁকে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হল। সোমবার সেই সংসদীয় আস্থা ভোটে জিতে রাজনৈতিক অবস্থান মজবুত করলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার ২২২ সদস্যবিশিষ্ট সংসদের নিম্নকক্ষের বিশেষ অধিবেশনে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে দেখা যায়, ২২২ আসনের সংসদে ১৪৮টি আসন নিশ্চিত করতে পেরেছেন আনোয়ার। দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ক্ষমতাসীন ও বিরোধীপক্ষের ১২ জন সাংসদ প্রস্তাবটি নিয়ে আলোচনায় অংশ নেন। শেষ পর্যন্ত সাংসদদের কণ্ঠভোটে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী আনোয়ার।

আরও পড়ুন: হালাল ট্যুরিজমে নতুন দিগন্ত

গত নভেম্বরে মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মূল দুই জোটের একটিও ২২২ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জেতে। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পায় ৭৩টি আসন। বিদায়ী ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল ৩০টি আসন পায়। কিন্তু সমর্থনের অভাবে কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে দেশটির রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়। পরে মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি আগের সরকারপ্রধানদের সঙ্গে পরামর্শ করে ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

আরও পড়ুন: রাজনৈতিক স্বার্থ দেশের নিরাপত্তার চেয়ে বড় নয়, মালয়েশিয়ায় মন্তব্য অভিষেকের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালয়েশিয়া আস্থা ভোটে জিতে রাজনৈতিক অবস্থান শক্তিশালী আনোয়ারের  

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার