০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দমদম বিমানবন্দরে ধরা পড়ল করোনা রোগী, আক্রান্ত মহিলাকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আক্রান্ত এক বিদেশি মহিলাকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে। আক্রান্ত মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। যাত্রীর ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। এই মুহূর্তে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে,  র‌্যাপিড টেস্টে ওই মহিলার করোনা ধরা পড়ে।  এ ছাড়া তাঁর রয়েছে করোনার উপসর্গও। বিমান বন্দর থেকে মহিলাকে  সোজাসুজি বেলেঘাটা আইডিতে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর,  অ্যাম্বুল্যান্সে করে বিমানবন্দর থেকে  আক্রান্ত মহিলালে প্রথমে জরুরি বিভাগে আগা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক ভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখার।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

চিনের করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। জিম, বাস্কেট বল কোর্টগুলিতে হাসপাতালে পরিণত করা হয়েছে। এমনকী আলাদাভাবে জ্বর দেখার ক্লিনিক খোলা হয়েছে। সেখানে জ্বর দেখা ছাড়া করোনার অন্যান্য উপসর্গ দেখা হবে। কোভিড দেশ থেকে চিরতরে বিদায় করতে কোভিড শূন্য নীতি নিয়েছিল সে দেশের সরকার। ফলে দীর্ঘমেয়াদি লকডাউনে বন্দী ছিল দেশ। সম্প্রতি লকডাউন তুলে নেওয়ার পরেই সংক্রমণ সুনামি আকার নিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই শীতেই করোনার তিনটি ঢেউ আছড়ে পড়বে। প্রথম ঢেউটি যথারীতি চলে এসেছে।

আরও পড়ুন: দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল

আরও পড়ুন: বৌদ্ধ তীর্থযাত্রী ও পর্যটনকে উৎসাহিত করার জন্য, গয়া বিমানবন্দরে নতুন অবতরণ ব্যবস্থা

সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দমদম বিমানবন্দরে ধরা পড়ল করোনা রোগী, আক্রান্ত মহিলাকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার