০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ঠেকাতে অভিনব পদ্ধতি, চিনে প্লাস্টিকে গোটা শরীর মুড়ে বাজার করছেন দম্পতি দেখুন ভাইরাল ভিডিও  

পুবের কলম ওয়েবডেস্ক: চাচা আপন প্রাণ বাঁচা  চিনে এখন বাড়বাড়ন্ত করোনার নয়া ভ্যারিয়েন্টের। সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। তাই প্লাস্টিকে গোটা শরীর মুড়ে বাজার করছেন এক চিনা দম্পতি। নেটিজেনরাও মজেছেন ভিডিওটিতে, চলছে সরস মন্তব্য।ভিডিওতে দেখা যাচ্ছে ছাতার মত স্বচ্ছ প্লাস্টিকে নিজেকে মুড়ে নিয়েছেন তার মধ্যে দিয়েই চলছে হাঁটাচলা, বাজারদোকান। ভিডিয়োটি পিপলস ডেইলি চায়না  নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রথম শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, “চিনে করোনা সংক্রমণ রোধ করতে এই ধরনের উপায় মেনে চলা হচ্ছে।” এখনও পর্যন্ত ৪৭ হাজার মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। সঙ্গে৬৬০  লাইকও।

আরও পড়ুন: চিনের ১০০ কোটিরও বেশি, মানুষ পূর্ণ টিকার আওতায়

ইতিমধ্যেই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ এর ধাক্কায় কাবু চিন। হুহু করে বাড়ছে সংক্রমণ। তা ঠেকাতেই নেওয়া হয়েছে জিরো কোভিড নীতি।  ২০১৯ এর একদম শেষে এইভাবেই চিন থেকে সারা বিশ্ব পরিচিত হয়েছিল কোভিড ১৯ শব্দটির সঙ্গে। এর পরবর্তী দুবছরে করোনা অতিমারির জেরে বিপর্যস্ত হয়েছে গোটা বিশ্বের আর্থ-সামাজিক পরিকাঠামো। লকডাউন,সামাজিক দূরত্ব এইসব শব্দগুলি জড়িয়ে গিয়েছে  জনজীবনের সঙ্গে। মাস্ক, স্যানিটাইজার মানব জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। ২০২০ সালের সেই দুঃসহ স্মৃতি যেন আবার ফিরে এসেছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা ঠেকাতে অভিনব পদ্ধতি, চিনে প্লাস্টিকে গোটা শরীর মুড়ে বাজার করছেন দম্পতি দেখুন ভাইরাল ভিডিও  

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার