০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালিটি শো-তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত মহিলা-সহ দুই

পুবের কলম প্রতিবেদন: নামি একটি টিভি চ্যানেলের রিয়ালিটি শো-তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে আর্থিক জালিয়াতি। বেসরকারি ওই চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে,  দুই প্রতারকের নাম শ্রেয়সী চক্রবর্তী ও সৌগত সাহা। বুধবার রাতে তাদের ব্যারাকপুর ও জগদ্দল থেকে পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে মূলত অভিযোগ,  জনপ্রিয় একটি টিভি চ্যানেলের রিয়ালিটি শো-তে সুযোগ করিয়ে দেওয়ার নামে সংস্থার পরিচয় ও লোগো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করা।

আরও পড়ুন: বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে প্রতারণা,প্রতারিত মহিলারা প্রকাশ্যে দিলেন গণধোলাই

তা থেকে নিরীহ মানুষদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়াই ছিল পরিকল্পনা। এই মর্মে বেসরকারি ওই চ্যানেল কর্তৃপক্ষ চলতি বছরের এপ্রিল মাসে রাজারহাট থানার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তারই তদন্ত নেমে দুই অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে ধৃতদের কাছ থেকে ব্যাঙ্কের পাসবুক সহ জালিয়াতি কার্যে ব্যবহৃত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সর্বধিক পাঠিত

সাংবাদিক ছত্রপতি হত্যা মামলা: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বেকসুর খালাস গুরমিত রাম রহিম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিয়ালিটি শো-তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত মহিলা-সহ দুই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার