০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ, অসুস্থ সাংবাদিককে এয়ার লিফট

পুবের কলম প্রতিবেদক:  মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তা প্রমাণ হল। বুধবার দুপুরে গঙ্গাসাগরে এসে পৌঁছে মুখ্যমন্ত্রী খবর পান, মুখ্যমন্ত্রীর সফর সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য এক সাংবাদিক দল কলকাতা থেকে আসে। তাদের মধ্যে এবিপি আনন্দ এর সাংবাদিক সুমন ঘড়াই অসুস্থ। গঙ্গাসাগরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল হেঁচকি ওঠে তাঁর। বুধবার সকালে কেঁপে জ্বর আসে। তাঁকে নিয়ে যাওয়া হয় রুদ্রনগর হাসপাতালে। এই খবর শুনে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন তড়িঘড়ি। সাংবাদিকদের তিনি বলেন, এয়ার লিফট করে এই মুহূর্তে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁকে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, যেহেতু মেলা শুরু হয়নি। সেই হেতু এয়ার আ্যম্বুলেন্স প্রস্তুত নেই। এই সময়ে এই ব্যবস্থা থাকে না। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী এবং তিনি তাঁর বিশেষ হেলিকপ্টার ছেড়ে দেন। একজন নার্স ও একজন চিকিৎসক এবং অক্সিজেন সমেত লাইফ কেয়ার এর সমস্ত ব্যবস্থা করে নিয়ে দ্রুততার সঙ্গে অসুস্থ সাংবাদিককে নিয়ে কলকাতা রওনা হয়ে যায়।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত সে বিশেষজ্ঞ চিকিৎসকদের নজর দারিতে রয়েছে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

প্রসঙ্গত এই মেলা চলাকালীন মেলায় আগত পুণ্যার্থীরা গুরতর অসুস্থ হয়ে পড়লে এয়ার আ্যম্বুলেন্স করে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পর্কে আজকের অনুষ্ঠানে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, শম্ভুনাথ হাসপাতালে এবং এসএসকেএম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ, অসুস্থ সাংবাদিককে এয়ার লিফট

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার