০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত যুবক,পাঁচ দিনের পুলিশ হেফাজত  

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগে জয়নগর থানার হাটপাড়ার বাড়ি থেকে ধৃত এক যুবককে গ্রেফতার করে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ, কলকাতার সন্তোষপুর এলাকার এক গৃহবধূর সাথে ফোনের সূএে আলাপ হয় বেশ কিছু দিন আগে জয়নগর থানার হাটপাড়ার ২৮ বছরের মফিজুল সেখ (মনি) নামে এক যুবকের।সেখান থেকে প্রেমের সূএ ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে একাধিকবার সহবাসের ঘটনা ঘটে।আর তার পরে ঐ মহিলাটিকে বিয়ের অস্বীকার করলে শনিবার ঐ মহিলাটি লিখিত অভিযোগ দায়ের করে ঐ যুবকটির নামে জয়নগর থানায়। আর তার পরেই শনিবার রাতে জয়নগর থানার এস আই রাজু গুপ্তা জয়নগর থানার হাটপাড়ার বাড়ি থেকে মফিজুল সেখ নামে ঐ যুবককে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে রবিবার  জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আর নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চান জয়নগর থানার পুলিশ।

সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: হরমুজ প্রণালীতে আটকে ৩৭টি ভারতীয় জাহাজ, বিপাকে সহস্রাধিক নাবিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃত যুবক,পাঁচ দিনের পুলিশ হেফাজত  

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার