০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনডিএর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা, অন্তবর্তীকালীন রায়ে জানাল সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা। অন্তবর্তীকালীন এক রায়ে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য এর আগে কেন্দ্র দাবি করেছিল যে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের ভর্তি হতে না দেওয়া কোনভাবেই তাদের মৌলিক অধিকারকে খর্ব করেনা।

তবে কেন্দ্রের এই দাবি উড়িয়ে দিয়ে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল জাতীয় সেনা অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা।

বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয়কিষাণ কৌলের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের প্রসঙ্গে আরও বলেছেন মহিলাদের পরীক্ষায় বসতে না দেওয়া আসলে লিঙ্গ বৈষম্যের উদাহরণ। এর পাশাপাশি মহিলা সেনা আধিকারিককে স্থায়ী কমিশনের সুবিধা দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর আগেই সেনা বাহিনীতে মহিলা ও পুরুষের সমানাধিকার আছে বলে পর্যবেক্ষন দিয়েছিল সুপ্রিম কোর্ট।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনডিএর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা, অন্তবর্তীকালীন রায়ে জানাল সুপ্রিম কোর্ট

আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার