০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিজেপির চক্রব্যূহ ধবংস করবই’, ত্রিপুরা থেকে তীব্র আক্রমণ অভিষেকের

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিধানসভা ভোটের আগে ত্রিপুরা থেকে বিজেপিকে সরকারকে নিশানা করে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, তৃণমূল কর্মীদের বলব এক ইঞ্চিও জমি ছাড়বে না। বিজেপির বিরুদ্দে একাই লড়াই করছে তৃণমূল। মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল।

অভিষেক বলেন, তৃণমূল আসার পরেই এখানে মুখ্যমন্ত্রী বদল হয়েছে। সিপিএম-এর হার্মাদরা আজ বিজেপির জল্লাদ হয়েছে।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

ত্রিপুরাবাসীর উদ্দেশে অভিষেকের দাবি, তৃণমূল যা বলে তা করে দেখায়।  বাংলায় যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করেছি। বিজেপি, সিপিএম নয়, ত্রিপুরায় একমাত্র বিকল্প তৃণমূল।  অভিষেক বিজেপি সরকারকে নিশানা করে বলেন, বিজেপির চক্রব্যূহ ধবংস করবই। বাংলায় ডবল ইঞ্চিন বলতে সিবিআই, ইডি।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

ত্রিপুরায় আইন-শৃঙ্খলা নেই অভিযোগ তুলে তৃণমূলকে সরকারে আনার আবেদন জানিয়ে অভিষেক বলেন, মার্চ মাস থেকে প্রতিশ্রুতি নিতে হবে আর দুয়ারে গুণ্ডা নয়,  দুয়ারে সরকার চাই। ত্রিপুরা ভোটে দলের ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,  তৃণমূল সরকারে এলে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেবে। আর পড়াশোনার জন্য কারও কাছে হাত পাততে হবে না।

আরও পড়ুন: ‘মহারাষ্ট্র পুলিশ যদি না পারে, তবে কেস ট্রান্সফার করে দিক’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অভিষেক তাঁর বক্তব্য শেষ করেন। তিনি বলেন,  জোড়া ফুলে ভোট দেওয়া মানে বিজেপি আর সিপিএমের গালে গণতান্ত্রিকভাবে তিনটি করে থাপ্পড় দেওয়া।  ভোটের স্লোগান তুলে অভিষেক বলেন,  ঘাসের উপর জোড়া ফুল, ত্রিপুরা বাঁচাবে তৃণমূল।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিজেপির চক্রব্যূহ ধবংস করবই’, ত্রিপুরা থেকে তীব্র আক্রমণ অভিষেকের

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার