০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিচারপতি বিভি নাগরত্না দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন

পুবের কলম ওয়েবডেস্কঃ বিচারপতি বিভি নাগরত্না ২০২৭ সালে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন। বুধবার এই তথ্য প্রকাশ্যে এসেছে। বিচারপতি বিভি নাগরত্না কর্ণাটক হাইকোর্টের বিচারপতি। তিনি দেশের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ইএস ভেঙ্কটরামাইয়ার কন্যা। বিচারপতি নাগরত্না কর্ণাটকের বাণিজ্যিক ও সাংবিধানিক আইনের ব্যাখ্যা করার সময় অনেক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। ইএস ভেঙ্কটরামাইয়া ১৯৮৯ সালের ১৯ জুন থেকে ১৯৮৯ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন।

বিচারপতি বিভি নাগরত্না ১৯৮৭ সালে কর্ণাটকের বার কাউন্সিলে তালিকাভুক্ত হন এবং সাংবিধানিক ও বাণিজ্যিক আইন প্রাকটিস শুরু করেছিলেন। ২০০৮ সালে তাঁকে কর্ণাটক হাইকোর্টে অতিরিক্ত বিচারক করা হয়েছিল। তারপর ২০১০ সালের ১ ফেব্রুয়ারি  বিচারপতি নাগরত্নাকে স্থায়ীভাবে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম শীর্ষ আদালতে পদোন্নতির জন্য নয়জন বিচারকের নাম সুপারিশ করেছে। বিচারপতি বিভি নাগরত্নাকেও কলেজিয়াম সুপারিশ করেছে। সুপারিশের  তালিকায় বিচারপতি হিমা কোহি এবং বিচারপতি বেলা ত্রিবেদী অন্য দুই নারী বিচারপতিও আছেন। দীর্ঘদিন ধরে ভারতে একজন নারী প্রধান বিচারপতির দাবি ছিল।

অবসর নেওয়ার আগে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছিলেন যে ভারতে একজন নারী প্রধান বিচারপতি হওয়ার সময় এসেছে। গত এপ্রিল মাসে তিনি বলেন, আমাদের মনের মধ্যে নারীদের স্বার্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা এটি সর্বোত্তম উপায়ে বাস্তবায়ন করছি। আমাদের মধ্যে কোনও মনোভাব পরিবর্তন হয়নি। একমাত্র বিষয় হল, আমাদের ভালো প্রার্থী আনতে হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারপতি বিভি নাগরত্না দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন

আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার