০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের মধ্যে ভারতে শিশুদের জন্য কোভিড টিকা পাওয়া যাবে

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন বিশেষজ্ঞরা। চিন্তা বাড়ছে শিশুদের নিয়ে। অনেকেই বলেছেন করোনার তৃতীয় ঢেউে আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে শিশুদের। তবে ১৮ বয়সের বেশিদের টিকা দেওয়া হলেও ১৮ বছরের নীচে শিশুদের জন্য এখনও ভ্যাকসিন আসেনি ভারতে। এটাই ভাবাচ্ছে সকলকে। তবে শিশুদের জন্য টিকা সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিএমআর-এনআইভি-এর পরিচালক প্রিয়া আব্রাহাম বলেছেন, বর্তমানে ২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য কোভ্যাক্সিনের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। শিশুদের টিকা পাওয়া নিয়ে তিনি জানিয়েছেন, “আশা করছি, ফলাফল খুব শীঘ্রই পাওয়া যাবে। ফলাফলগুলি নিয়ন্ত্রকদের কাছে উপস্থাপন করা হবে। সেপ্টেম্বরের মধ্যে বা তার ঠিক পরে, আমরা শিশুদের জন্য করোনার টিকা দিতে পারি। এর বাইরে, জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। এটি শিশুদের জন্যও প্রয়োগ করা যেতে পারে এবং এটি উপলব্ধ করা হবে।”

বহু বিশেষজ্ঞ আগেই থেকেই সতর্ক করে জানিয়েছেন করোনার তৃতীয় থেকে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। তবে এই কথা স্বীকার করেনি এইমস প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছিলেন কোথাও এমনটা উল্লেখ নেই যে করোনার তৃতীয় ঢেউে শিশুদের আক্রান্ত হওয়ার

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেপ্টেম্বরের মধ্যে ভারতে শিশুদের জন্য কোভিড টিকা পাওয়া যাবে

আপডেট : ১৯ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার