০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটকে পর্যটনমুখী করে তুলতে একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্কঃ পর্যটনকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার গুজরাটের সোমনাথের পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এদিন ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মোদি বলেন, ধর্মীয় স্থানগুলিকে আরও বেশি করে পর্যটমুখী করে তুলতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্প যুবকদের বেকার সমস্যা দূর করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের সোমনাথের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন ও পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন। মোট ৩০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নিমার্ণ করা হবে। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সোমনাথ প্রদর্শনী কেন্দ্র, পুরনো (জুনা) মন্দিরের পুনর্গঠিত এলাকা পরিদর্শন সারেন।

এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও  গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহ বলেন, সোমনাথের উন্নয়ন মন্দিরে পর্যটকদের আকর্ষণ করবে।  

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাটকে পর্যটনমুখী করে তুলতে একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার