০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

IIM-ইন্দোর এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানে বীরভূমের দেবার্নব চাটার্জি

কৌশিক সালুই, বীরভূম: ইন্দোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট- এর এন্ট্রান্স পরীক্ষায় সর্বভারতীয় স্তরে বীরভূমের সিউড়ি শহরের ছাত্র দেবার্নব চাটার্জি প্রথম স্থান দখল করলেন। ইতিমধ্যেই দেশের অন্যতম ওই শীর্ষ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন দেবার্নব। সিউড়ির লেভেলফিল্ড স্কুলের আরও ৫ জন পড়ুয়া সেই মেধা তালিকায় প্রথম দিকে স্থান করে নিয়েছে। এলাকার একসঙ্গে এত জন ছাত্রের সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

দেবার্নব চ্যাটার্জি মধ্যপ্রদেশের ইন্দোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে প্রথম স্থান দখল করেছেন। সম্প্রতি ইন্দোরের ওই ইনস্টিটিউটের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ম্যানেজমেন্টের ভর্তি পরীক্ষা  আইপিএম হয়। তার সর্বভারতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার। সেখানে সিউড়ির লেভেলফিল্ড স্কুল এর দেবার্নবের নাম শীর্ষে আছে। এছাড়া এই মেধা তালিকার অসংরক্ষিত বিভাগে প্রথম পঞ্চাশে ওই স্কুলের আরও চারজন পড়ুয়া এবং তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন আর এক পড়ুয়া। দেবার্নবের বাবা দিব্যেন্দু চ্যাটার্জি যিনি রাজনগর উচ্চ বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক। এই সাফল্যের পিছনে তিনি ছেলের অধ্যবসায়ের পাশাপাশি স্কুল লেভেলফিল্ড এর কৃতিত্বকেও সমানভাবে দেখছেন। তিনি বলেন,”ছেলে অবশ্যই কঠিন পরিশ্রম করেছিল পাশাপাশি ওর স্কুলের অবদান অনস্বীকার্য। যেখানে ওকে ছোট থেকে তিলে তিলে বড় করেছে”। ওই মেধা তালিকায় প্রথম স্থান দখল করে দারুণ উচ্ছ্বসিত দেবার্নব। তিনি বলেন,”ইন্দোর এর মত অন্যতম একটি শীর্ষ প্রতিষ্ঠানের মেধাতালিকায় প্রথম স্থান দখল করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে যেটা আমাকে ভবিষ্যতে আরও ভালো পড়াশোনা করতে উৎসাহ দেবে”।

সর্বধিক পাঠিত

ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

IIM-ইন্দোর এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানে বীরভূমের দেবার্নব চাটার্জি

আপডেট : ২০ অগাস্ট ২০২১, শুক্রবার